অসাধারণ একটি মোনাজাত

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা জানতে চলেছি বা আলোচনা করতে চলেছি একটি হৃদয় জুড়ানো বা অসাধারণ একটি মোনাজাত নিয়ে।



হে আমার রব আমি পাপী আমি নিকৃষ্ট একজন আমার পাপগুলো আকাশের বিশালতা সমুদ্রের গভীরতা কে হার মানায়। কিন্তু আমার এত এত নাফরমানীর পরও আপনি যে আমায় এখনো অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে যাচ্ছেন এ সকল নেয়ামতের হিসেবে আমি আপনাকে কিভাবে দিব রব। জানিনা আমার মৃত্যু কখন চলে আসে কিন্তু মালিক আপনার দয়া ও ভালোবাসা ছাড়া আমি মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত হতে পারবো না।



অসাধারণ একটি মোনাজাত




আমি এই ভেবেই শিহরিত হয়ে যাই যে মৃত্যুর সময় যদি আপনি আমায় আপনার ভালোবাসার দয়া না দেন। তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব যে ধ্বংসের চেয়ে আর কোন বড় ধ্বংস হতে পারে না। মৃত্যু যন্ত্রণা কবরের আজাব জাহান্নামের আজাব এগুলো সহ্য করার ক্ষমতা তো আমি রাখিনা রব। ইয়া আল্লাহ আমি আপনার ঘৃণার পাত্র হতে চাই না। আমার এই পাপের সমুদ্র থেকে আপনি যদি আমায় পবিত্র না করেন তাহলে আমি কার কাছে যাব।




আমার তো আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি আমার প্রথম ও শেষ ভরসা। আমি তো আপনাকে না দেখেই আপনার প্রতি ঈমান এনেছি। আমি আর কার কাছে যাবো আপনি ছাড়া। আর কে বা আছে আমার। হে আমার রব আমি তো কেবল আপনার দরবারে ভালোভাবে চাইতেও না পারা এক অযোগ্য ভিক্ষুক। ফিরিয়ে দিয়েন না মালিক ক্ষমা করে দিন আপনিতো গফফার, রহমান, রহিম।




ক্ষমা করে দিলে আপনার তো কারো কাছে জবাবদিহিও করতে হয় না। আপনি অমুখাপেক্ষী। আপনি জান্নাতীদের সাথে কথা বলবেন তাদের সাথে দেখা দিবেন। আমিও আপনাকে দেখতে চাই রব আমি আপনাকে হারাতে চাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই আমি তাকেও হারাতে চাই না। আমি সব হারিয়েছি তবে আপনাকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না।



আপনার কাছে আমি আমার সকল গুনাহ স্বীকার করছি। আমায় ক্ষমা করুন রব। আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিনান্নার ওয়ান নাস আলুকা জান্নাহ।

Post a Comment

Previous Post Next Post