মৃত্যু কি। মৃত্যুর পর

 বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটিকেও একদিন শুন্য মাটিতে শায়িত করে দেয়া হবে। দামি মেকআপ শাড়ি আর গহনা পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাপড়ে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টিস্নাত স্যাঁত সেঁটে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরে আজাবের আগুনে পুড়বে।



একা একা অন্ধকারে থাকতে ভয় করা ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পৌঁছতে হবে। এত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের সাথে খোশ গল্প করা মানুষটার কবর সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোন কাজে দিবে না কারণ এই ধরণীতে সবাই শূন্য হাতে আসে আর শূন্য হাতেই ফিরে।



মৃত্যু কি। মৃত্যুর পর




সেদিন হাই হুতাশ করেও কোন লাভ হবে না। কেননা আমি আপনি রিযিক ভোগ করে ফেলেছি। আমার আপনার তাকদীর এই পর্যন্তই পরিণত ছিল। আল্লাহ আমাদের সকলের কবরের আজাব মাফ করে দিন ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন।

 আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন:

হে মুমিনগণ তোমাদের ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি তোমাদের যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। এবং আমার দেওয়া রিজিক থেকে তোমরা মৃত্যু আসার আগেই বিয়ে কর। অন্যথায় সে বলবে হে আমার রব আমায় আর কিছুদিন অবকাশ দিলেন না কেন? তাহলে তো আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ কাউকেই অবকাশ দিবেন না। তোমরা যা কিছু কর আল্লাহ সব বিষয় খবর রাখেন।

Post a Comment

Previous Post Next Post