আজকের এই পোস্টে আমরা আলোচনা করতে চলেছি এমন এই পাঁচটি জিনিস যা আপনার ঈমানকে দুর্বল করে ফেলছে।
এক নাম্বার হল: সর্বদা গান-বাজনার মধ্যে থাকা। আফসোসের সাথেই বলছি আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুমের লাউডস্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনই হয় না। আমার সত্যিই বুঝে আসেনা হারাম মিউজিক গুলো কিভাবে একজন মুমিনের মানুষের শান্তির কারণ হতে পারে।
অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনিভাবে গান-বাজনা মানুষের অন্তরে কপাট উৎপাদন করে।
আপনার ঈমানকে দুর্বল করে ফেলছে ।
দুই নাম্বার হল: ফরজ সালাতে অবহেলা করা।
বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে ২৪ টি ঘন্টা দিয়েছেন। আর এর সাথে তো তার অফুরন্ত নেয়ামত আছেই। আর আমরা রবেরই দেওয়া চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘন্টা দিতে পারছি না। কতইনা হতভাগা আমরা। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে সারাদিনই বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে।
মনে রেখো আসসালাতু মিফতা হুল জান্নাত।
নামাজি বেহেস্তের চাবি।
এরপর তিন নাম্বার পয়েন্ট হলো: গীবত করা।
নিঃসন্দেহে ইমাম দুর্বল হয়ে যাবার পিছনে এটিও এক অন্যতম কারণ। এটি এতই ভয়ংকর একটি পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
গীবত জেনার চেয়েও মারাত্মক।
গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা করতে গিয়ে বলেন: তোমার ভাইয়ের পেছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা সে অপছন্দ করবে। এটাই হলো গীবত। আর যদি মিথ্যা বলো: তা অপবাদ। যার পরিণতি গীবতের চাইতেও ভয়ঙ্কর। জীবনের সংখ্যাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবারও পড়ার অনুরোধ রইলো। কারণ আমরা অনেকেই আছি যারা না বুঝে গীবত করে ফেলি। অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক।
চার নাম্বার যে পয়েন্টটি আপনার ঈমানকে দুর্বল করে ফেলছে: তা হলো জ্ঞান অনুসন্ধান না করা।
অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
একজন আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পথভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর।
খুব আফসোসের সাথেই বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেইলি চার-পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কুরআন শিখানোর সামর্থ্য আমাদের থাকে না। তখন আমরা মিসকিন হয়ে যাই।
পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে তা হলো: সময়ের অপচয় করা।
এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউই সেখান থেকে নড়তে পারবে না। আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন সময় সম্পর্কে হবে। এক নাম্বার হল তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছো? এবং দ্বিতীয় প্রশ্নটি হল তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছ? পারবেন তো এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে।
হে আমাদের রব আমাদের সকলকে এই পাঁচটি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ঈমান আরো বেশি দৃঢ় করার তৌফিক দান করুন। আমিন।
