আজকের এই পোস্টে আমরা জানতে চলেছি যে রাত ২ টা থেকে ৫ টার মধ্যে যদি চোখ খুলে যায় তখন আমাদের সাথে কি ঘটে। এটি কিসের আলামত? কেনইবা শেষ রাতে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙ্গে যায়। যখন আমরা এই বিষয় জানতে পারবো যে কে আমাদেরকে রাতের শেষ ভাগে গভীর ঘুম থেকে জাগিয়ে দেয় তখন আপনি অত্যন্ত আনন্দিত হবেন। নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যবান যাদের রাতের শেষ ভাগে ঘুম ভেঙ্গে যায়।
তারা যেন নিজেদেরকে অসুস্থ মনে না করে বরং তাদের জন্য সুসংবাদ কারণ রাতে আল্লাহ তায়ালার নির্দেশে ফেরেশতারা আপনাকে দেখতে আসে এবং বলে হে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে স্মরণ করেছেন। যখন ফেরেশতারা এই বার্তা দিন তখন আমাদের ঘুম ভেঙ্গে যায়। রাতের শেষভাগ এমন একটা সময় যখন আল্লাহতালা তার বান্দাদের অতি নিকটবর্তী হয়ে যান এবং বলেন এ আমার বান্দা তোমার যা কিছু প্রয়োজন তা আমার কাছে চেয়ে নাও।
একটি হাদিসে হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করীম সাঃ বলেছেন যখন রাতের শেষ অংশ উপনীত হয় তখন আল্লাহতালা প্রথম আকাশে অবতরণ করে এবং বান্দাদেরকে এই বলে ডাকতে থাকেন কে এমন আছো যে আমার কাছে দোয়া করবে? আমি তার দোয়া কবুল করবো। কে আছো অভাবী আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব।
বন্ধুরা রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালা এমন করেই তার বান্দাদের জন্য অপেক্ষা করেন। তিনি অপেক্ষা করেন কোন গুনাহকার বান্দা তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা। কোন অসুস্থ বান্দা তার সুস্থতার জন্য আল্লাহতালার কাছে প্রার্থনা করে কিনা।
অপর এক হাদীসে হযরত আবু সাঈদ খুদরি রাঃ এবং হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত নবী করীম সাঃ বলেছেন আল্লাহতালা রাতের শেষ ভাগে স্বয়ং তার নেক বান্দাদেরকে ডেকে বলেন তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি অবশ্যই তোমাকে সেই জিনিস দেব। আর সকল বৈধ চাওয়া আমি পূরণ করব। কোন গুনাহগার বান্দা তার গুনাহের জন্য আমার কাছে ক্ষমাপ্রার্থনা করলে আমি তাকে ক্ষমা করব।
তাই রাতের বেলা যার ঘুম ভেঙ্গে যায় আল্লাহর বিশেষ রহমত হয় তার উপর। তখন আমাদের উড়তে হবে এবং আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আপনার পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করুন যাতে আল্লাহ তায়ালা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়।
সাইয়েদেনা আবু সাঈদ আল খুদরি রাঃ থেকে বর্ণিত আছে নবী করীম সাঃ বলেছেন যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে তিনি যেন এটিকে ভাল মনে করেন কারণ এই জাতীয় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং যদি কেউ এমন খারাপ স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ মনে হয় তবে তারা শয়তানের পক্ষ থেকে। তাই যদি কোন ব্যক্তি ভালো স্বপ্ন দেখে তবে তার উচিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করা এবং যদি সে খারাপ স্বপ্ন দেখে তবে তার স্বপ্নের কথা কাউকে বলা উচিত নয়।
কারণ এটি শয়তানি কাজ। আল্লাহ তায়ালা আমাদেরকে শয়তানি কাছ থেকে বাঁচতে সাহায্য করুন। বেশিরভাগ মানুষেরা একটি ভুল যেটা করেন তারা তাদের খারাপ স্বপ্নের কথা অনেকের কাছে বলে বেড়ান এবং সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। আপনি যখন এই খারাপ স্বপ্ন দেখেন তখন আপনার কখনোই কারো কাছে তার পরামর্শ চাওয়া উচিত নয়। পরম যখন রাতে আপনার ঘুম ভেঙ্গে যায় তখন বিছানা ছেড়ে উঠে অজু করে তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত।
